Home » Posts filed under অর্ণব
শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।
শিরোনাম: Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার)
অর্ণব (Arnob)
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।
তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।
হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।
চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।
নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।
হারিয়ে গিয়েছি
অর্ণব
হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
অবাক দু চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।
কোথাও নেই ঝুম ঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।
হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর
আকাঙ্খা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিঢ় ঘরে আধো আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে।
যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন