মান্না দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মান্না দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য) by Manna De Lyrics

Song Title : Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য)
Artist : Manna De (মান্না দে)
Album/Film : Teen Bhubaner Paare (তিন ভুবনের পারে)

Download : Manna De - Hoyto Tomari Jonno


হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই ৷

আমি যে নিজেই মত্ত, জানিনা তোমার শর্ত (!!)
যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই ৷
হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই ৷
তুমিতো বলোনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ (!!)
রেখোনা মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই ৷

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

আমি নিরালায় বসে

গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ - মান্না দে


আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেঁধেছে আবার হারানো দিন
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসী

কথায় কথায় যে রাত হয়ে যায়

কথায় কথায় যে রাত হয়ে যায়

গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার - সুধীন দাশগুপ্ত
কণ্ঠশিল্পী - মান্না দে


 

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তাকি জাননা
কিছু না বলে চে গিয়ে
মনকে দিওনা ফাঁকি|

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমায় ভালো বাসায়
তুমি প্রকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিনী কথা রাখোনি
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি|

আজ কি তোমার স্বপন দেখার
সময় নিয়ে নিয়ে
যায়রে সব হারিয়ে

তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা
প্রিয় ভাষিনী কথা রাখনি
ফাগুন এসে অজান্তে আজ
হোল কি বৈশাখী|

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

খুব জানতে ইচ্ছে করে [Khub Jante Issa Kore]

শিরোনাম: খুব জানতে ইচ্ছে করে [Khub Jante Issa Kore]
শিল্পীঃ মান্না দে



খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।


এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।


এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।


এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

কফি হাউসের সেই আড্ডাটা [Coffee houser sei addata]

শিরোনাম: কফি হাউসের সেই আড্ডাটা [Coffee houser sei addata]
শিল্পীঃ মান্না দে
সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ





কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।


নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।


সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।



একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।


কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।



সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।



কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।