বাংলা লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele

শিরোনামঃ Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
কন্ঠঃ
Miftah Zaman (মিফতাহ জামান)
কথাঃ
Shomeswar Oli (সোমেশ্বর আলী)
সুরঃ
Sajid Sarker (সাজিদ সরকার)
সঙ্গীতঃ
Sajid Sarker (সাজিদ সরকার) 
 টেলিফিল্মঃ Boro Chele (বড় ছেলে)



এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি। 

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

বুধবার, ১০ মে, ২০১৭

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি) Lyrics

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)



আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

SEPARATION (সেপারেশন) By PriTom AhmEd Lyrics

SEPARATION (সেপারেশন)
lyric,tune,composition & voice : PriTom AhmEd
album : street singer
film : street sinegr ( film in texas )
post : gaanwala
label : laser vision
year : 2009

লিংক: SEPARATION






একলা জীবন কাটছে একা সাড়ি সাড়ি দুঃখ রেখা
নিঃসঙ্গতা আকড়ে ধরে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
দরজা বন্ধ ঘরের কোনে গান বেঁধে যাই অভিমানে
মাতাল স্মৃতির উজান আসে রোজ পাইনা আমি তোমার কোন খোঁজ
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

কত আবেগের বাড়াবাড়ি কত আপন হবার পণ
সব ক্ষনিকের ভাল লাগা আমি বুঝতে পারি এখন
তোমার খেয়ালীপনা আর আমার বোঝার ভুল
আমি সত্যি চাইনি তোমার কষ্ট হোক একচুল ....
টাকার কাছে হার মানে সব গান কবিতা প্রেমানুভব
পিতার মুখে কন্য শূন্য শোক জল্লাদেরও একটু মায়া হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ

আমি অনেক পাষান হবো দেব আবেগে শিকল
যেন দু'চোখ গড়িয়ে আর না ঝরে অশ্রুজল
তুমি দেখে নিও ঠিক ঠিক আমি অনেক বদলে যাবো
আমার আদর্শ প্রেম সব বেনামে বিকোবো...
ভন্ডলোকেরা টাকার জোরে কিনছে মেধা দিন দুপুরে
ফাকতালে মহাপ্রেমিক কিছু লোক সত্যি প্রেমের একদিন জয় হোক
আমি এমন জীবন চাইনি যেখানে কান্না আসে রোজ...

রবিবার, ৩১ মে, ২০১৫

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki

Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)

Download : Chuye Dile Mon

 

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা 
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

শনিবার, ১৬ মে, ২০১৫

Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ) By Bappa Mazumder

Title : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)
Artist : Bappa Mazumder

Download : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)

 


পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান

মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)

 

লিরিক্স:  Lyrics Store

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫

Ekbar jete de na (একবার যেতে দেনা) [Album:Neelar gaan] by Neela

একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)

শিরোনাম: keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)
শাহ আব্দুল করিম



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
 ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

Khuje Khuje (খুঁজে খুঁজে) By Porshi & Arfin Rumey - Porshi II Lyrics

শিরোনাম: Khuje Khuje (খুঁজে খুঁজে)
অ্যালবাম: Porshi II
শিল্পী: Porshi & Arfin Rumey
কথা: Anurup Aich



তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে
ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

শনিবার, ১৮ আগস্ট, ২০১২

Chupi Chupi (চুপি চুপি) by Kazi shuvo & Porshi Lyrics

শিরোনাম: Chupi Chupi (চুপি চুপি)
অ্যালবাম: সাধা মাটা ২
শিল্পী: কাজী শুভ ও পড়শী (Kazi shuvo & Porshi)



















চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।

কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

Ami Ke (আমি কে) By Topu & Anila Lyrics

শিরোনাম: Ami Ke (আমি কে)
শিল্পী: Topu & Anila (তপু ও আনিলা)
ডাউনলোড লিংক: Download Topu & Anila - Ami Ke














আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

সোমবার, ৩০ জুলাই, ২০১২

Shoto Asha (শত আশা) By Shunno Lyrics

শিরোনাম: Shoto Asha (শত আশা)
ব্যান্ডঃ শূন্য (Shunno)
অ্যালবামঃ শত আশা (Shoto Asha)
ডাউনলোড লিংক: Shoto Asha




 
 
 
 
 
শত আশা শত আশা
শত আশা শত আশা

কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

শত আশা শত আশা
শত আশা শত আশা

আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই

আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা