তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।। পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।
বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে? বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে? মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায় আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়। রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে, তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।
মনের নাওটা তুমি দোলাও আনমনে ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে। কখনো বা তুমি এ হৃদয়ে হারাও কখনো তুমি এসে সামনে দাড়াও হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
পৃথিবীর একপাশে মাকে রেখে অন্য পাশেও, মাকে রাখি পৃথিবীর সব কথা ভূলে গিয়ে ব্যাকুল প্রাণে, মাকে ডাকি জীবনের সবখানে, সব গানে মাকে ছাড়া, জীবনের নিলামে মা হীন এলোমেলেও হৃদয়ে, আর কোনও ঠিকানা কেউ কি জানে? ও...ও...হো......মা
মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি, মায়েরই আঁচলে জীবন বুঝি। যখনই দুরে যাই, আড়ালে থাকি, নিরবে চোখ মেলে মাকে খুঁজি। মায়েরই পায়েতে স্বর্গ আছে, স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে মায়েরই কারনে বাঁচতে শেখা দু চোখে মা, তুমি জগৎ জানে ও.....মা....মা......আ..... ও.....মা....মা......আ.....
পৃথিবীর একপাশে মাকে রেখে অন্য পাশেও,মাকে রাখি। পৃথিবীর সব কথা ভূলে গিয়ে ব্যাকুল প্রাণে, মাকে ডাকি। জীবনের সবখানে, সব গানে মাকে ছাড়া, জীবনের নিলামে। মা হীন এলোমেলো হৃদয়ে, আর কোনও ঠিকানা কেউ কি জানে? ও...ও...হো......মা.....
মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায় মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায় তুমি আমার না বলা ভালবাসা এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে.........
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়.... চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়....... হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায় তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়