ন্যান্সি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ন্যান্সি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

সোমবার, ৩০ মে, ২০১১

পৃথিবীর যত সুখ – ন্যান্সি

পৃথিবীর যত সুখ 


ন্যান্সি

পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।

ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।

রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ক্ষণ
রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে ।

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

বাহির বলে দূরে থাকুক

বাহির বলে দূরে থাকুক 

কথা : মারজুক রাসেল
সুর : হাবিব
শিল্পী : হাবিব ও ন্যান্সি
ছবি: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার


বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা


ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই


জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়


You tube