Home » Posts filed under আইয়ুব বাচ্চু্
শিরোনাম: Sukheri Prithibi Sukheri Ovinoi (সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়)
শিল্পী: আইয়ুব বাচ্চু
এল আর বি
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
শিরোনাম: চল বদলে যাই
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এল.আর.বি
অ্যালবামঃ ফেরারী মন
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি
কেমন করে এত বদলে গেছি এই আমি।
ওও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
যতবার ভেবেছি ভূলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়,
ফেলে আসা সেইসব দিনগূলো
ভূলে যেতে আমি পারিনা।
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
ফেরারী এই মনটা আমার
ব্যান্ডঃ এল আর বি
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার