ইবরার টিপু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইবরার টিপু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ আগস্ট, ২০১১

চাই তোমায় ~ ইবরার টিপু

চাই তোমায়

শিল্পীঃ ইবরার টিপু
 
চাই তোমায় প্রার্থনায়
অনুভূতির গভীর উপমায়।
সব চাওয়া তোমার বলো আমাকে
মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

জানিনা কি অনুভবে
চাঁদটাকে গল্প শোনায়।
আলোকিত সূর্য্য স্নানে
ক্লান্তিহীন তোমাকে চাই।
না বলা কথাটা
ফিরে ফিরে আসে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

স্বপ্নময় শত রঙে
দৃষ্টিহীন হৃদয় সাজায়।
বিমুগ্ধ কোন সুরে
শব্দহীন তোমাকে চাই।
অচেনা ভাবনায়
ঘিরে ঘিরে রাখে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।


You Tube


বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

স্বাগতম পৃথিবী

স্বাগতম পৃথিবী

কথা : জুলফিকার রাসেল
সুর ও সঙ্গীত : ইবরার টিপু

ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।
 
জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে ।
জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে.......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

আমার আছে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে সুন্দরীর প্রাচীর  ।
জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

সূর্য নিয়ে উড়ছে সবুজ অবাক মানুষ জন
কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন ।
লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

I witness victory today we let go fear
I witness victory with Ekush Proudly appears
I witness victory in the Sunny days of 1971

O World, It's time let Bangladesh be known
O World, on this day Accept our invitation
O World, it's time let Bangladesh be known
O world, it's time let our Cricket be known
 
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, সবুজ দেশের ক্রিকেট নাও চিনে ।
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।