অর্থহীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থহীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ অক্টোবর, ২০১২

Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics

Song Name : Chera Shopno (ছেঁড়া স্বপ্ন)
Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1


Download : Aurthohin - Chera Shopno


পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ

নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ

মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

সোমবার, ৩০ জুলাই, ২০১২

Aushomapto (অসমাপ্ত) By Aurthohin Lyrics

শিরোনাম: Aushomapto (অসমাপ্ত)
ব্যান্ড: Aurthohin (অর্থহীন)
অ্যালবাম: Aushomapto-1














তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।

পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।

তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

চাইতে পারো [Chaite Paro] - অর্থহীন

শিরোনাম: চাইতে পারো [Chaite Paro]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: অসমাপ্ত -১


ডাউনলোড করুন: Aurthohin - Chaite Paro


চাইতে পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধাতারাটা
চাইতে পারো সারা রাত আর সারা দিন
হবে না যে কখনো আর লোডশেডিং।
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং অ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে।
চাইতেই পারো তুমি হয়ে যেতে
আজকে এফ এম চ্যানেলের হিট কোন আরজে..
চাইতেই পারো নতুন এক ডিও স্প্রে
মনের দূর্গন্ধটা দূর করতে।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

শেষ গান [Sesh Gaan] - অর্থহীন

শিরোনাম: আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম:
অসমাপ্ত -১

 
ডাউনলোড করুন: Aurthohin - Sesh Gaan


যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে।

যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি।
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি।
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।

জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।

সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছি আমি…

আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না।

হারিয়ে গেছি আমি…

প্রবাস থেকে [Probash Theke] - অর্থহীন

শিরোনাম: প্রবাস থেকে [Probash Theke]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন


ডাউনলোড করুন: Aurthohin - Probash Theke


একটি ছেলে রাতের ঘুমটা ফেলে
করছে স্মৃতি রোমন্থন
বুকের মাঝে তার হাহাকার
আর চাপা ক্রন্দন

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একটি মেয়ে কোন এক দুরদেশে
যাচ্ছে সকালে অফিসে
হয়না যে তার আর ছাদে বৃষ্টিতি ভেজা
খাওয়া হয় না যে আমের আচার

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একজন মানুষ ফিরছে বাড়ি
সারাদিন হাড়ভাঙা খাটুনি
শোনে না যেন সে অনন্তকাল
ভোরের সেই আজানের ধ্বনি

মনেপরে তার গাঁয়েরই কথা
শীতের রাতে আগুন পোহানো
ভোরবেলায় খেজুর গাছে
বন্ধুরা মিলে রসচুরি করার আনন্দ

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

নির্বোধ [Nirbodh] - অর্থহীন

শিরোনাম: নির্বোধ [Nirbodh]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন


ডাউনলোড করুন: Aurthohin - Nirbodh

নিঝুম রাতে ছাদের কোনে
বসে থাকি আমি
মনের মাঝে ঘুরতে থাকে
সুখের সব স্মৃতি

আকাশ ভেঙ্গে পড়ছে ছাদে
মিষ্টি চাঁদের আলো
জোছনাটা দেখলে যে
সবই লাগে ভালো

হে নির্বোধ তুমি যে এখনো একটি শিশু
ছেড়া কাঁথায় ক্ষুধার্ত শরীরে ভালো লাগে না কিছু
ভরা পেটে নরম বিছানায় স্বপ্ন দেখো তুমি
পূর্ণিমার চাঁদটা আমার কাছে ঝলসানো এক রুটি

বুকের মাঝে লুকিয়ে আছে
আমার ভালোবাসা
ছড়িয়ে দেবো আকাশটাতে
নতুন এক আশায়
কোন একদিন আমার সামনে
এসে দাড়াবে সে
বলবে সে ভালোবাসি
মুচকি হেসে

তোমার কথা শুনে আমার যে হাসি পায়
কি দেখেছো তুমি নির্বোধ এই ভালোবাসায়
ভালোবাসা যে আসলে প্লাস্টিকের ফুল
বর্ন আছে গন্ধ নেই করো না এ ভুল

আমার আছে সুরের জগৎ
হারাই আমি সেথায়
নতুন গান নতুন সুর
আমার গানের খাতায়
সুর দিয়েই আমার জগৎ
আমি ভরিয়ে রাখি
দুঃখ আর অস্থিরতা
দুর করে ফেলি

সুরের জগৎ নিয়ে অহংকার নির্বোধ তুমি
এ জগতেও আছে ভন্ডামি আছে রাজনীতি
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারিনি
নেতাদের এই নোংরামিতে হারিয়ে গেছি আমি

তোমার এই হতাশা
ভুলে গিয়ে অন্যভাবে
চল দেখি এই পৃথিবীটাকে
তোমায় দেখে মনের মাঝে
আজ আমার প্রশ্ন জাগে
তবে কি সবই ভুল

বয়স [Boyosh] - অর্থহীন

শিরোনাম: বয়স [Boyosh]
ব্যান্ড:  অর্থহীন
অ্যালবাম: Lokayot

ডাউনলোড: Boyosh - Aurthohin


বয়স তোমার শৈশব ছেলে
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান।
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ।

বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান।
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল।
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল।

তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি।

বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য
অর্থহীন গান।
দু’ হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া।

তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গান
ফিরে ফিরে আসি।

তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা।

আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI] - অর্থহীন

শিরোনাম: আমার প্রতিচ্ছবি [AMAR PROTICHOBI]
ব্যান্ড: অর্থহীন
অ্যালবাম: বিবর্তন
ডাউনলোড করুন: Aurthohin - Amar Protichobi


মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে

মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ