রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো সারাটা পথ জুড়ে আমি একা হেটে যাই আকাশ তারার পানে চেয়ে নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে হারিয়ে যায় মন আধারে। আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই তবু এক দীপ্তি রয়ে গেছে যত দূরে যেতে চাই নিলীমার পথে আরো দূরে সরে যায় রাতের আকাশে চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি এই নিরব বাতাসে
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর অবাক রোদ ভেজা তপ্ত দুপুর আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর। সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায় যদি সহস্র শব্দের উৎসব থেমে যায় সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায় সারা বেলা বন্ধ জানালা
একদিন হাঁটছি আমরা ক’জন আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর ধুলোয় ধূসর আমরা ক’জন এই সকালে, রাস্তায় হাঁটছি ...... সুপ্রভাত একদিন আমাদের ...... দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে ধুলোময় দোকানে খবরের কাগজে ...... খেয়ালী কোলাহলে জমে ওঠে শহরের রাজপথে যান্রিক কোন সুরে এই ঝড়ো সংলাপে, এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে ...... একদিন হাঁটছি আমরা ক’জন আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর ধুলোয় ধূসর আমরা ক’জন ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি ...... সুপ্রভাত একদিন আমাদের .....
উড়তে কি পারো বন্ধু আমার? ধরতে কি পারো তুমি মেঘের জল? গাইতে কি পারো তুমি আমার গান? শুনতে কি পারো তুমি আমার কান্না? দেখতে কি পারো নিঃস্ব প্রাতে নিঃসঙ্গ মোর একলা চলা । ভাসতে কি পারো তুমি আমার সুরে বুঝতে কি পারো তুমি আমার কথায়? মিথ্যার বেসাতিতে তোমার জগৎ । র্স্পশ করো তুমি আমার কষ্ট মেঘদল হতে আনো সূর্য সকাল গেয়ে ওঠো মোর সাথে আমার গান । আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত মানুষ ভরা খোলা প্রান্তরে, আর চেয়ে দেখি, তোর খোলা চুলে ভেসে যায় আমারি স্বপ্নগুলো । নিশ্চুপ আধারে । তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায় আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই । উড়তে কি পারো বন্ধু আমার? ধরতে কি পারো তুমি মেঘের জল? গাইতে কি পারো তুমি আমার গান? ভাসতে কি পারো তুমি নীল জোছনায়? শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে? অচেনা আলোর এক মুক্ত বয়ান । ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম? দেখতে কি পারো তুমি আমার চোখে? অক্ষম চিৎকারে বাঁচার নেশা অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ অতল নরকে সাজো তোমার বাসর গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।
এখনই সময় পাড়ি দিতে দিগন্ত কত দূর যেতে হবে? সীমানা অজানা অচেনা পথে কত দূর যেতে হবে? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না, ছাড়বে না তোমায়। লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায় যেতে পার তুমি, সংগী রাজপথ যাবে যদি সীমানায় বন্ধু তুমি জান যেতে হবে কত দূর কত দূর বহুদূর যেতে হবে কতদূর? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না ছাড়বে না তোমায়।
আমার ঘরে জন্ম হলো আমার ঘরেই বসবাস ঘরের আলোয় আমার সর্বনাশ । ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো ভরসা ছাড়াই জীবন সুধা, আমার ঘরের আধার কোণে লুকিয়ে থাকাই ভালো । আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন আমায় ভালবাসে..........আমায় ভালবাসে সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ জীবন ভরে বোঝার পাহাড়, জীবন ভরে বো ঝা র পাহাড় জীবন ভরে বোঝার পাহাড়, বারো মাসে সোনার হরিণ পেলাম না যে সুখ । ঘরের আলোয় আমার সর্বনাশ । আমার ঘরে দশটি সিড়ি, নয়টি তারই ভাঙ্গা সিড়ি গেলো আকাশ পানে, আমি যখন অতল জলে খুঁজছি শুকনো ডাঙ্গা । বদলে বোঝা সেই............... চেনা ঘরে ঢুকে দেখি, পায়ের নিচে মাটি নেই, মাটি নেই ।
শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে, রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর ঘরে ফেরা নিয়ে যদি...... গান লেখা হয়, গানের শরীরে শহরের ছবি ভাসে। শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি, শহুরে ক্লাউন গাছগুলো জুরি, সংস্কৃতির বেদম বিচার জানে জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী, বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি। জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে ব্যাংকগুলো সব যৌথখামার; সাদা কালো নোট চাষাবাদের মানে বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার। শহুরে আড্ডা, শহুরে ভাষা শহরের কথা জানতে আসা শহুরে লোকের সবই জানা শহর মানেই চিড়িয়াখানা। শহুরে শিল্পী ভারী চৌকষ শিল্পের ঝোপঝাড়ে আপোষ নাটক কবিতা ছোট ছোট সুখ শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক। রাস্তায় একফালি নিঃশ্বাস অন্ধ শহরে ছুটে চলা বাস হাউজিং জ্যামে আকাশ অল্প শহর মানেই গ্রামের গল্প।