অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২

Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়) Lyrics

শিরোনাম: Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়)
শিল্পী: স্টীলার

ডাউনলোড লিংক:  Tomar Chokher Anginay

তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।

এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

Mone Mone (মনে মনে) By Neela Lyrics

শিরোনাম: Mone Mone (মনে মনে) 
শিল্পী: নীলা (Neela)


কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।

চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।

আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

তুমি আমি দেখা হবে বৈশাখী মেলার মাঠে

শিরোনাম: তুমি আমি দেখা হবে, বৈশাখী মেলার মাঠে


রমনী করো নাকো ভুল,
বসন্তে খোপায় দিতে ফুল
দাও কানে মাটির গড়া দুল,
মনে হবে রং করা পুতুল।

এমনি দিনে তোমায়, ভালোবেসে মরতে চাই
যেখানে গোধুলি মিশে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।


বাসন্তি শাড়ি পড়ে তুমি,
বাজাবে মন রিনিঝিনি।।
উদাশ হয়ে যাও, বাউলের এক তারা
খুশিরও মাতন উঠাবে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

ললনার বাকা ঠোটের হাসি,
সে হাসি হোক গলায় ফাসি।।
তুবুও ভালোবাসি, করনা আমায় দোষি
ভেঙ্গনা মন আঘাতে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১২

লেটস মুভ, মুভ রাজশাহী, আমরা দুরন্ত রাজশাহী By Fuad, Shuvo, Jowad & The Others

শিরোনামঃ লেটস মুভ, মুভ রাজশাহী, আমরা দুরন্ত রাজশাহী
কথাঃ আফতাব মাহমুদ খুরশিদ
কন্ঠঃ শুভ, জোয়াদ, ফুয়াদ, সুমনসহ অন্যরা
সুরঃ ফুয়াদ
সঙ্গীতঃ ফুয়াদ


পদ্মার ধু ধু চর
দূর্জয় কৈশোর
মেতে উঠি গম্ভীরা ধরনীতে
আমাদের সূচনা জাগ্রত বাংলায়
বিস্ময় ক্রিকেটের স্মরনিতে
বুকে স্বপ্ন জেতে হবে শীর্ষে
উড়বে পতাকা আলোকিত বিশ্বে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move


তারুন্য উচ্ছল মাতাল বিস্ময়
উজ্জ্বল মহিমা দেখবে বিশ্ব
দূর্বার সূর্যের ঝলকানি
দূরন্ত বিজয়ের হাতছানি
চোখে স্বপ্ন জেতে হবে শীর্ষে
উড়বে পতাকা আলোকিত বিশ্বে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move


We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi


যদি সঙ্গী হও তবে হাত বাড়াও
হাতে হাত রেখে স্বাগত জানাই
ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন
তোমার আমার
ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন ডাকে স্বপ্ন
তোমার আমার
We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi


পদ্মার ধু ধু চর
দূর্জয় কৈশোর
মেতে উঠি গম্ভীরা ধরনীতে
আমাদের সূচনা জাগ্রত বাংলায়
বিস্ময় ক্রিকেটের স্মরনিতে
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move
RAJSHAHI
Lets move Lets move…

We are Duronto Rajsashi
We are Duronto Rajsashi

একদিন স্বপ্নের দিন (হঠাৎ বৃষ্টি)

শিরোনাম: একদিন স্বপ্নের দিন
ছবি: হঠাৎ বৃষ্টি

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।

সেই ভাবনায়, ভাবি মনে হয়, 

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জালায়, সৃতির মেলায়
কাটেনা আর দিন।।

একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া।

আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।


সুধু সে গান ভোলে অভিমান, চোখে অকারণ, ঘোর বর্ষা নামে।।
 

যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে।


চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে,
দেখা যায়, যায়না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২

যখন থামবে কোলাহল

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে


যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে


যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

নীতির পুরোহিত [Defy - Nitir Purohit]

শিরোনাম: নীতির পুরোহিত [Nitir Purohit]
DEFY
কথা: রেজাই
অ্যালবাম: Rock 707
ডাউনলোড লিংক: Defy - Nitir Purohit Download

আজ নিন্দুকের বিম্বতে, আমার জীবন
আজ সময়ের অর্গলে, দিকভ্রান্ত, উদভ্রান্ত
তোমারই গ্লানির পূর্ণতায় আমি
সময় তখন করছে গ্রাস, আমার ভূবন
চারিদিকে ছুটোছুটি, স্বপ্ন হাহাকার
শূন্যচোখে খোঁজে, দাঁড়কাক কোথাকার
তবুও যে, কিসের খোঁজে, আমি ছুটে যাই
শূণ্য চোখেই, স্বপ্ন সাজাই, সভ্যতা ছাড়াই
অবমূল্যায়ন অসঙ্গত, নিঃসন্দেহে নিরুত্তাপ
বৃথা প্রয়াস অসংযমী, আকষ্মিক নিষ্পাাপ
নীতির অভিধান অনাবৃত,
আজ নীতির পুরোহিত বিবর্ণ
ঈর্ষার খামে ঘৃণার প্রলাপ,
নীতির সত্য বিলুপ্ত
আত্মমগ্ন অনুশীলন সূত্রবদ্ধ স্বপ্ন
দুঃসাহস অদম্য ইচ্ছাশক্তি তুচ্ছ
অবধারনের পান্ডলিপির সূক্ষ্মতার হুংকার
অনাবশ্যক প্রত্যতার দম্ভ বারবার
গদ্যময় প্রতিধ্বনির স্থল তিরষ্কার
শৃঙ্খলের ছাড়া প্রতিচ্ছায়া পেরিয়ে

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

ভালবাসি তাই ভালবেসে যাই

ভালবাসি তাই ভালবেসে যাই
 
Song Title : Bhalobashi Tai Bhalobeshe Jai
Version : Both (Female & Male)
Artist : Studio 58 & Singers
Compose & Record : Studio 58
 
ডাউনলোড
 ভালবাসার আকাশ এখানে
অসীম নীল
ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাঙচিল
স্নিগ্ধ সকাল, তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাড়ায়

এই দিগন্ত চোখের সীমানায়
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধ্যায় সে মায়াবী সুর
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেটে চলা বহুদূর

এই দিগন্ত চোখের সীমানায়
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায় ।।

আমি দু-হাত ভরে নিলাম মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে 
ভালবাসি তাই ভালবেসে যাই

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

তোমার চোখের আঙ্গিনায় ~ ষ্টিলার

তোমার চোখের আঙ্গিনায় 

ষ্টিলার
 
তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনো কি তেমনি করে
সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

You Tube
 

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

বেঁচে থাকার গান ~ রূপম ইসলাম

বেঁচে থাকার গান

রূপম ইসলাম


যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
যেন কেড়ে নিতে দেব না
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
যেন আমি ছাড়তে দেব না
আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেব না
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
যেন আমি বেচতে দেব না
আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের খোজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরী দের স্নান
ঠোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

 ডাউনলোড করুন : http://www.mediafire.com/?sawyue27caj


You Tube

 

সোমবার, ১৫ আগস্ট, ২০১১

অশ্রু দিয়ে লেখা এ গান

অশ্রু দিয়ে লেখা এ গান
 
সাবিনা ইয়াসমিন 

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

You Tube

সোমবার, ৮ আগস্ট, ২০১১

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।

এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।

তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।

You Tube
 

সোমবার, ২৫ জুলাই, ২০১১

এক জীবন - শহীদ / শুভমিতা

এক জীবন

শিল্পী : শহীদ / শুভমিতা
এলবাম : নীলাম্বরি

 
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়,
যদি তুমি দুরে কখনো যাও চলে
শুধু মরন হবে আর কিছু নয় ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমারি পরশে ভালোবাসা হায়
আসে মনের ই আঙ্গিনায়,
নয়ন ভরে দেখি তোমায়
তবুও বুঝি দেখার শেষ নাই।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়


সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু'জনে একসাথে ভেসে যাই,
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন থাকতে চাই ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়



বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

সাদাকালো – দীপ নেভার আগে

সাদাকালো – দীপ নেভার আগে


সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
আঁধো আলোয় তুমি হেঁটে বেড়াও
দূরে দেখি তোমার-ই ছায়া…

স্বাধীন কোন পাখির মত
ডানা মেলে স্বপ্ন জ্বেলে
আমি তুমি বন্ধু সবাই
বাঁধা ফেলে চলেছি এগিয়ে…

রেখোনাকো কোন ক্ষোভ
তুমি জমিওনা অভিযোগ
এখনি সময় এগিয়ে যাবার
চলো বন্ধু যাবে…

দীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লন্তি ছোয়ার আগে
চলো সত্যের দীপ জ্বালাবে…

 
সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
মেতে উঠি উল্লাসে সবাই
চিৎকার করে গেয়ে যাই…

যদি বাজে সূর অচেনা রাগে
তুমি শুনিও সে সূর দীপ নেভার আগে…

স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
  

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

স্বাগতম পৃথিবী

স্বাগতম পৃথিবী

কথা : জুলফিকার রাসেল
সুর ও সঙ্গীত : ইবরার টিপু

ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।
 
জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে ।
জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে.......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

আমার আছে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে সুন্দরীর প্রাচীর  ।
জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

সূর্য নিয়ে উড়ছে সবুজ অবাক মানুষ জন
কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন ।
লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

I witness victory today we let go fear
I witness victory with Ekush Proudly appears
I witness victory in the Sunny days of 1971

O World, It's time let Bangladesh be known
O World, on this day Accept our invitation
O World, it's time let Bangladesh be known
O world, it's time let our Cricket be known
 
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, সবুজ দেশের ক্রিকেট নাও চিনে ।
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

আশা ছিল ভালোবাসা ছিল

আশা ছিল ভালোবাসা ছিল


আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।

আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

আকাশের হাতে আছে একরাশ নীল

আকাশের হাতে আছে একরাশ নীল

 ছবি: আয়না ও অবশিষ্ট


আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।


You tube

সোমবার, ১১ এপ্রিল, ২০১১

চলে গেছ তাতে কি

চলে গেছ তাতে কি

চলে গেছ তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...

কিছু বৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা
এই সবই যন্ত্রনা
এগুলা ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...


i wanna say i love u
my love is only for u
i love u untill i am alive
hey girl plz don't refuse me
accept my love seriously
request my.....


দিল কি ইস কোনে পার
রাহো মে তুম আগার
ইস দিল মে কেয়া হে সোচোনা...
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস্কো কেহতা হে...বলোনা

এতক্ষন যা শুনছিলেন
সবছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ধোকা খায়? বলনা...

বিয়া হইসে তাতে কি?
হলুদে তো এসেছি
বসেছিলে মন্ডপের কোনায়...
চলে গেছো তাতে কি?
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি।
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ছেকা খায়? বলনা...

মরে গেছো তাতে কি?
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন মারা যায়? বলনা...


জীবন আছে যতদিন
খেয়ে যাও গাজা ততদিন
পরে রবে ভাবের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গাজা খায়? বলনা...


এই কন্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে রব সুরের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গান গায়? বলনা

চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়

চলে গেছ তাতে কি, নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরী…