SHOTTO (সত্য) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
SHOTTO (সত্য) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫

Gaan (গান) By SHOTTO (সত্য)

Title : Gaan (গান)
Artist : SHOTTO (সত্য)

Facebook Link : SHOTTO (সত্য)


সুরে সুরে গান গাই, শোনাতে এ গান তোমায়
এ যেন গান নয়, মেঘের ঐ জলছবি
এ যেন গান নয়, ইচ্ছের ছুটাছুটি

মাঝে মাঝে তারারা, শুনেছে এ গান আমার
এ যেন গান নয়, বিষন্ন আধার আমার
এ যেন গান নয়, ঝড়ে পড়া অশ্রু আমার

বুঝতে চাওনি কেন? এই হৃদয়ের হাহাকার
বোঝাতে চাইনি আমি, সেথা শূন্য একটি ঝাড়
শুনতে চাওনি কেন? এই আধারের আহবান
বলে চাইনি আমি, সেথা আছে আমার প্রাণ
এ আমার গান...

Maa (মা) By SHOTTO (সত্য)

Title : Maa (মা)
Artist : SHOTTO (সত্য)

Facebook Link : SHOTTO (সত্য)


 ৫২, ৬৯, ৭১ কি আমাদের ছিল? ৩০ লক্ষ শহীদের রক্ত তাহলে কি ছিল?
অদ্ভুদ সুন্দর এই দেশটা আমাদের হয়েও যেন আমাদের নেই।
দেশটা থাকবে কিভাবে?
দেশ বাচাঁতে হলে তো তার মানুষকে বাচঁতে হবে।
এই আক্ষেপ আমি কিভাবে ধরে রাখব?
এই নালিশ আমি কার কাছে দিব?
আমার মা তো নেই আমার কাছে, শুনতে পাচ্ছ মা...
আমি চিৎকার করে যে শুধু তোমাকেই বলছি...

মা তুমি কোথায়? ধুমিয়ে আছ কেন?
চলে যায় সে কোনসে পথে
রাখো না তুমি আগলে ধরে
হারিয়ে যায় সে কিসেরি মাঝে
রাখো না তাকে আগলে ধরে

শুনবে কে কার চিৎকার?
বলবে কে কার কথা?
মুখোশের আড়ালে
লুকিয়ে থাকা হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল

এভাবে যাবে আর কতকাল
মায়ার জগৎ শুধু শূন্য হার
ধবংস সে লীলায়
মেতে উঠেছে হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল।