দেশাত্মবোধক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশাত্মবোধক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫

Ekbar jete de na (একবার যেতে দেনা) [Album:Neelar gaan] by Neela

একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২

একতারা তুই দেশের কথা

শিরোনাম: একতারা তুই দেশের কথা

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল
আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল
জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।।
একটি কথা আমি শুধু বলে যেতে চাই
বাংলা আমার সুখে-দুখে হয় যেন গো ঠাই রে।।
একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই,
বাংলা আমার, আমি যে তার
আর তো চাওয়া নাই রে।।
প্রাণের প্রিয় তুমি, মোর সাধের জন্মভূমি
তোমায় বরণ করে
যেন যেতে পারি মরে।।

এক সাগর রক্তের বিনিময়ে

শিরোনাম: এক সাগর রক্তের বিনিময়ে

কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহমুদ



এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।

এই পদ্মা এই মেঘনা

শিরোনাম: এই পদ্মা এই মেঘনা

এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে।
আমার রাখাল মন, গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।।
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।।
এই পদ্মা, এই মেঘনা,
এই হাজারো নদীর অববাহিকায়।
এখানে রমণীগুলো নদীর মতন
নদী ও রমণীগুলো শুধু কথা কয়।।
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে।।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

শিরোনাম: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো জাগো
জাগো কাল বোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ
কাপুক বসুন্ধরা।।

সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

শিরোনাম: সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।
আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় যেন হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১১

আমি বাংলায় গান গাই

 আমি বাংলায় গান গাই


আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে চির দিন এই বাংলায় খুজে পাই।

আমি বাংলায় দেখি সপ্ন
আমি বাংলাই বাধি সুর
আমি এই বাংলা মা এর ভরা পথে হেটেছি আটোতা দূর।

বাংলা আমার জিবনান্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।

আমি বাংলার কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলাই হাসি, বাংলাই ভাসি, বাংলাই জেগে রই।

আমি বাংলায় করি উল্লাশ
আমি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিথকার।

বাংলা আমার দিপ্ত চেতনা, খিপ্ত তির ধনুক
আমি একবার দেখি বার বার দেখি, দেখি বাংলার মুখ।

আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারী হাত ধরে সারা প্রিথিবির মানুষের কাছে আসি।

আমি জা কিছু মহান বরন করেছি বিনম্র স্রদ্ধাই
মিশে তের নদি জল সাত সাগরে
গঙ্গাই পদ্মাই

বাংলা আমার ত্রিশ্নার জল
ত্রিপ্ত শেষ ছুমুক
আমি একবার দেখি বার বার দেখি, দেখি বাংলার মুখ।

আমি বাংলাই গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে চির দিন এই বাংলায় খুজে পাই।

আমি বাংলায় দেখি সপ্ন
আমি বাংলাই বাধি সুর
আমি এই বাংলা মা এর ভরা পথে হেটেছি আতটা দূর।

বাংলা আমার জিবনান্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।


অডিও ডাউনলোড : আমি বাংলায় গান গাই