Home » Posts filed under Neela (নীলা)
বৃষ্টি
কথাঃ স্বাগত
সুর ও সংগীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান
আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়
স্মৃতিচিহ্ন
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান
জানাল দিয়ে তাকিয়ে দেখি
আকাশটাই কোনো তারা নেই
দূরে তুমি ঝাপ্সা আলোয়
হয়তো নেই তুমিও ভাল
আমি ভেঙ্গে পড়েছি
কাদছি দেখো একা
ফিরে এসো
বলোনা ভালবাসো
আমায় ক্ষমা করে দিয়ে
শেষবার পাশে থাকো।।
হঠ্যাৎ কেমন যেন হয়ে যাচ্ছে সব
পৃথিবীটা কেন বড় অজানা
কাদছি একাই শুধু তোমারই আশায়
তুমি কি ফিরে আসবেনা ???
আমার সোনার ময়না পাখি
কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
শুধু তুই
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
ছোট ছোট গল্প
আর না দেখা ছবি
অবাক আলোর সাজে
তুই কি আমার হবি??
হাতের জলরং
ভুল কবিতা লিখে লিখে
আছি আমি এই আমাতে তোকে নিয়ে বেশ
এত ভালবাসি
কেন কাছে আসি
কেন তুই আমায় বেঁধে রাখিস কিসের মায়ায়
তুই নিশ্বাসে শুধু ভালবাসা দে
আর কিছু দিসনা
লাগবেনা তোর বাধ ভাঙ্গা সময়
এতটুকু আশা আমার কেড়ে নিসনা।
পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।
যখন তোমায় দেখলাম
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
মন কেন হাসছে
নতুন এক আবেশে
আগে তো কখনই হয়নি এমন
আমি বুঝতে জানিনা
শুধু সবই অজানা
কাল থেকে আসা
কড়িটা ফুটলো কখন??
মেঘেরা যে উড়ছে,
গানটাও ভাল লাগছে
কেন স্বপ্ন বুনছি নতুন করে।।
মন ভাবছে যা ভাবার সে শোনেনা মানা
আমি হারিয়ে যাব নেই যে কোন সীমানা
মেতে উঠি সুরে সুরে কল্প কথায়।।
ভাল লাগছে লাগুক সব নতুন অনুভুবের খোঁজে
আমার পৃথিবীটা গড়ে উঠছে অপরীমেয় সাজে
একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।
Title : Megh boleche jabo jabo [Robindro Shonghit]
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।
দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।
অভিনয়
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
কখনো একা আমি
কখনো উদাসী
কখনো এই রোদে আমি
কখনো মেঘে ভাসি।
একি আমি কত রকম
করছি অভিনয়
এক চোখে আমার স্বপ্ন ভিজে
অন্য চোখে ভয়।
জোছনাকে খুজে বেড়াই
আধারের মাঝে
রাতের আগেই দিনের গল্প
ভেসে যায় সাজে।
চেনা পথে পা বাড়িয়ে
হাটি কোন অচেনায়।
একটু পড়ে থমকে দাড়াই,
ঘোর সে কুয়াশায়।