Home » Posts filed under উইনিং
শিরোনাম: Ochena Shohore (অচেনা শহরে)
ব্যান্ড: Winning (উইনিং)
অ্যালবাম: Ochena Shohore (অচেনা শহরে)
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে
কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক
কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর
উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো
কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ
কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান
উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো
শিরোনাম: Issa kore (ইচ্ছে করে)
Winning (উইনিং)
ইচ্ছে করেযাই চলে যাই অচিনপুরযেখানে দুঃখ নেই কষ্ট নেইঝলমল করে আলোরোদ্দুর...
ইচ্ছে করেহাটি এলোমেলো মেঠো পথ ধরেগানের সুরে ছন্দে মাতিইচ্ছে করে
শহর থেকে একটু দুরেছায়া ঘেরা মোঠো পথপেড়োলেইছায়াঘেরা নদীশ্যামল সবুজ বনইচ্ছে করে দেখি ভরে এইদু' নয়ন
ইচ্ছে করেযাই চলে যাই অচিনপুরযেখানে দুঃখ নেই কষ্ট নেইঝলমল করে আলোরোদ্দুর...
ক্লান্ত লাগে নগর জীবনকৃত্রিম প্রেমে বিষন্ন এ মনইচ্ছে করে সাগর পারেসন্ধ্যা বেলাদেখি সূর্যডোবাদেখি বালুকাবেলাজোৎস্না রাতে তারার মেলায়নিমগ্ন একা
হেটে যাইচলে যাই অনেক দুরযেখানে দুঃখ নেই কষ্ট নেইঝলমল করে আলোরোদ্দুর...
ইচ্ছে করেহাটি এলোমেলো মেঠো পথ ধরেগানের সুরে ছন্দে মাতিইচ্ছে করে
শিরোনাম: হৃদয় জুড়ে যত ভালোবাসা
উইনিং
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে ।।
অশ্রু বরষা জাগাও তুমি
নিবিরে থেকেও জেনে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে ।।
জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নিরবে ভালোবেসে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে