Home » Posts filed under তাহসান
Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।
তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু
আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে
মন, আমি উড়ব আজীবন ।।
যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায়
তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে
মন, আমি উড়ব আজীবন ।।
Title : Shada (সাদা)
Artist : Tahsan Feat. Minar
Album : Danpite
Playtime : 5:06
Download : Shada
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
চা খাব না
কথা : অনিক খান
সুর ও কন্ঠ : মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
অ্যালবাম : আড়ি [ ঈদ অ্যালবাম ]
আজকে আমি চাঁদ ছোব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি
হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধুলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা
আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ
সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও
তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
মগ্ন সর্বনাশে
আরও একটু দূরে
কথা : মিনার
সুর ও কন্ঠ : তাহসান ও মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
অ্যালবাম : আড়ি [ঈদ অ্যালবাম]
আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই