শূন্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শূন্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

Shono Mohajon (শোন মহাজন) By Shunno From The Album Bhaago Lyrics

Title : Shono Mohajon (শোন মহাজন) - (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago

Download : Shono Mohajon


আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!



সোমবার, ৩০ জুলাই, ২০১২

Shoto Asha (শত আশা) By Shunno Lyrics

শিরোনাম: Shoto Asha (শত আশা)
ব্যান্ডঃ শূন্য (Shunno)
অ্যালবামঃ শত আশা (Shoto Asha)
ডাউনলোড লিংক: Shoto Asha




 
 
 
 
 
শত আশা শত আশা
শত আশা শত আশা

কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

শত আশা শত আশা
শত আশা শত আশা

আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই

আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

Shopnoghuri (সপ্ন ঘুড়ি) by Shunno

শিরোনাম: Shopnoghuri (সপ্ন ঘুড়ি)
BY: Shunno (শূণ্য)
Album (অ্যালবাম): Rong 


ভেজা ঘাস মারিয়ে, ছুটে চলি সপ্নের দেশে।
হঠাৎ কালো মেঘ এসেছে যায় আকাশে
এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে,
ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে।
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি হব বলে সপ্ন ঘুড়ি।

জানালার ফাঁকে রোদে এসে ঘুম ভাঙ্গায় আমার,
হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার।
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর, সপ্নের সাথে নিরন্তর,
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

এমনি করে সপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙ্গা সপ্নের সুর ফিরে আসে আমাতে
দুরাকাশে আবির মেঘে সপ্ন দেখব আমি,
ভোরের সপ্ন সত্যি হবে একথা আমি জানি।
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পরি, হব বলে সপ্ন ঘুড়ি।

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

বেদনা [Bedona] - শূন্য

শিরোনাম: বেদনা [Bedona]
ব্যান্ড:
শূন্য


ডাউনলোড করুন: Shunno - Bedona



তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা ।
জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।।


আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।।


তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো ।
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব ।।


তুমি চাইলে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
নোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো ।
গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,
নীলের বুকে আজ হারাবো ।।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

গড়বো বাংলাদেশ [ Gorbo Bangladesh ]

গড়বো বাংলাদেশ
কন্ঠ : এমিল
কথা : কান্তি অনন্ত নুজহাত
ব্যান্ড : শূন্য
অ্যালবাম : গড়বো বাংলাদেশ


আরো সাহস করে মাঠে নামো আজ
সবাই একি সাথে জেগে ওঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।

গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালবাসা।

এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।

আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালবাসি।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১

স্মৃতির ছেড়া পাতা ~ শূন্য

স্মৃতির ছেড়া পাতা 

শূন্য


আমি নিতে দেবো না, সময়কে এক মুঠো ভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না
পৃথিবীর সব অপার, বিস্ময় থাক আমার অ-দেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়, সময় কাব্য অ-লেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।
 
আমি দেব না পাড়ি, তোমায় নিয়ে নিষ্প্রান নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে, শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে যাওয়া, স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে, স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায় ।।