তাওসিফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তাওসিফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

E Ki Maya (এ কি মায়া) By Tausif Feat Liza Lyrics

শিরোনাম:  E Ki Maya (এ কি মায়া)
কথা: আর এ সুজন
শিল্পী: Liza (লিজা)
অ্যালবাম: Part-1
ডাউনলোড লিংক:  E Ki Maya By doridro.com














এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
 

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

Kotha Dao (কথা দাও) by তাওসিফ

শিরোনাম: Kotha Dao (কথা দাও)
শিল্পী: তাওসিফ
অ্যালবাম: অন্বেষণ (ANNESHON)

ডাউনলোড লিংক:  Download Tausif - Kotha Dao
ANNESHON


















নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

Dure Kothao Asi Bose (দূরে কোথাও আছি বসে) by তাওসিফ

শিরোনাম: Dure Kothao Asi Bose (দূরে কোথাও আছি বসে)
শিল্পী: তাওসিফ
অ্যালবাম: অন্বেষণ (ANNESHON)














দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

সোমবার, ৩০ মে, ২০১১

ভালবাসো আর নাইবা বাসে - তাওসিফ

ভালবাসো আর নাইবা বাসে 


তাওসিফ

ভালবাসো আর নাইবা বাসো স্বপ্ন তোমায় নিয়ে প্রতিদিন
একটু ভাবো আর নাইবা ভাবো গল্প তোমায় নিয়ে প্রতিদিন
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
এই শ্রাবণ বেলায় দেখ বৃষ্টি ঝরে যায়
এই শ্রাবণ তো জানিয়ে দিল এ তো কান্না শুধু বৃষ্টি নয়
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়

এই মেঘলা আকাশ তাকিয়ে দেখ সূর্য লুকিয়ে রয়
সূর্য তো জানিয়ে দিল এতো কষ্ট অভিমান নয়।
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
ভালবাসো আর নাইবা বাসো …

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে


 তাওসিফ


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা।