মাইলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাইলস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

আজ জন্মদিন তোমার

আজ জন্মদিন তোমার
মাইলস


আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে।।

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম ।
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

শেষ বিকেলের আলোয় ~ মাইলস

শেষ বিকেলের আলোয়

মাইলস


শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাঁদে
চেয়ে শূন্যতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

Hridoy Hina (হৃদয় হীনা) By Miles Lyrics




 
 কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় এ জীবন কেটে যায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

কত স্মৃতি মাখা দিনগুলো

কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

নিঃশব্দ নীলিমাতে যে

খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে