বৈশাখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৈশাখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

এক বৈশাখে দেখা হয়েছিল

শিরোনাম: এক বৈশাখে দেখা হয়েছিল


এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার

তখনি তো হলো দেখা

যেই না নয়ন কিছু পেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

প্রথমে চমক ছিল

তারপরে ভালোলাগা এসেছে
ভুলে গেছি সেই মন
যে মন খুশির চোটে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

তুমি আমি দেখা হবে বৈশাখী মেলার মাঠে

শিরোনাম: তুমি আমি দেখা হবে, বৈশাখী মেলার মাঠে


রমনী করো নাকো ভুল,
বসন্তে খোপায় দিতে ফুল
দাও কানে মাটির গড়া দুল,
মনে হবে রং করা পুতুল।

এমনি দিনে তোমায়, ভালোবেসে মরতে চাই
যেখানে গোধুলি মিশে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।


বাসন্তি শাড়ি পড়ে তুমি,
বাজাবে মন রিনিঝিনি।।
উদাশ হয়ে যাও, বাউলের এক তারা
খুশিরও মাতন উঠাবে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

ললনার বাকা ঠোটের হাসি,
সে হাসি হোক গলায় ফাসি।।
তুবুও ভালোবাসি, করনা আমায় দোষি
ভেঙ্গনা মন আঘাতে।
তুমি আমি দেখা হবে 
বৈশাখী মেলার মাঠে।।

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

ঝড় এলো এলো ঝড়

ঝড় এলো এলো ঝড় 


ঝড় এলো এলো ঝড়
আম পড় আম পড়
কাঁচা আম ডাঁসা আম
টক টক মিষ্টি
এই যা...
এলো বুঝি বৃষ্টি।

টুপটাপ পড়ে আম
পিছনে ও সামনে
চট করে গুটিকয়েক
ডাসা ডাসা আম নে
তারপরে দে না ছুট
চল চল জলদি
নইলে যে বৃষ্টিতে
ভিজে হবে সর্দি
আর তাতে হবে অনাসৃষ্টি
এই যা ...
এলো বুঝি বৃষ্টি।

সর্দিটা হলে ভাই
আম খাওয়া বন্ধ,
কাচা হোক ডাসা হোক
সবটাই মন্দ।
তার চেয়ে চল যাই
করি কিছু খাটনি,
নুন-ঝাল-তেল মেখে
করে নিই চাটনি।
কি যে মজা চাটনিতে
টক-ঝাল-মিষ্টি,
দেখলেই জিভ পুরে
আসে পানি বৃষ্টি,
আহা কি যে মিষ্টি মিষ্টি
এই যা...
এলো বুঝি বৃষ্টি।

সোমবার, ১১ এপ্রিল, ২০১১

মেলায় যাইরে, মেলায় যাইরে

মেলায় যাইরে, মেলায় যাইরে 


জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি

মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে


জেগেছে রমণীর খোপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলেই শুনি...

মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে

এসো হে বৈশাখ, এসো এসো

এসো হে বৈশাখ, এসো এসো 


এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...

যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো...

আইলো আইলো রঙ্গে ভরা বৈশাখ

আইলো আইলো রঙ্গে ভরা বৈশাখ


আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে, হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো
আইলো রে-
আইলো আইলো 
রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে


লাল পাড়ের ওই শাড়ির আচল, আলতা পায়ে খুশির নাচন
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাধার আজ খুলছে বাঁধন
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে
আইলো আইলো
রে-
আইলো আইলো
রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে


গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে
আইলো আইলো 
রে
আইলো আইলো
আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে হাজার তালের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো
 রে
আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে