জেমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জেমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ মে, ২০১৫

Eto Kosto (এত কষ্ট) By James

Title : Eto Kosto (এত কষ্ট)
Artist : James (জেমস)
Album : Warning (ওয়ার্নিং)

Download : Eto Kosto


এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

 

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

তারায় তারায় (Taray Taray) - James

শিরোনামঃ তারায় তারায় (Taray Taray)
ব্যান্ডঃ ফিলিংস (Feling)
অ্যালবামঃ নগর বাউল (Nogor baul)
Artist: জেমস (James)




সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

বাবা [James - Baba]

শিরোনাম: বাবা [James - Baba]
জেমস

ডাউনলোড করুন : James - Baba


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

শনিবার, ২০ আগস্ট, ২০১১

যদি কখনো ভুল হয়ে যায় ~ জেমস

যদি কখনো ভুল হয়ে যায়

জেমস


যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥

 

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

বাংলাদেশ ~ জেমস

বাংলাদেশ 

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পিয়ানো 

 

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।





You Tube