রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫

Brishti (বৃষ্টি) [Album:Neelar Gaan] by Neela

বৃষ্টি
কথাঃ স্বাগত
সুর ও সংগীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান


আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়

Smritichinho (স্মৃতিচিহ্ন) [Album:Neelar Gaan] by Neela

স্মৃতিচিহ্ন
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃনীলা
অ্যালবামঃ নীলার গান


জানাল দিয়ে তাকিয়ে দেখি
আকাশটাই কোনো তারা নেই
দূরে তুমি ঝাপ্সা আলোয়
হয়তো নেই তুমিও ভাল
আমি ভেঙ্গে পড়েছি
কাদছি দেখো একা
ফিরে এসো
বলোনা ভালবাসো
আমায় ক্ষমা করে দিয়ে
শেষবার পাশে থাকো।।
হঠ্যাৎ কেমন যেন হয়ে যাচ্ছে সব
পৃথিবীটা কেন বড় অজানা
কাদছি একাই শুধু তোমারই আশায়
তুমি কি ফিরে আসবেনা ???

Amar shonar moyna pakhi (আমার সোনার ময়না পাখি) [Album:Neelar gaan] by Neela

আমার সোনার ময়না পাখি
কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।

Shudhu tui (শুধু তুই) [Album:Neelar Gaan] by Neela

শুধু তুই
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


ছোট ছোট গল্প
আর না দেখা ছবি
অবাক আলোর সাজে
তুই কি আমার হবি??
হাতের জলরং
ভুল কবিতা লিখে লিখে
আছি আমি এই আমাতে তোকে নিয়ে বেশ
এত ভালবাসি
কেন কাছে আসি
কেন তুই আমায় বেঁধে রাখিস কিসের মায়ায়
তুই নিশ্বাসে শুধু ভালবাসা দে
আর কিছু দিসনা
লাগবেনা তোর বাধ ভাঙ্গা সময়
এতটুকু আশা আমার কেড়ে নিসনা।

Pordeshi megh (পরদেশী মেঘ) [Najrul shongit] (Album:Neelar Gaan) by Neela

পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

Jokhon tomay Dekhlam (যখন তোমায় দেখলাম) [Album:Neelar Gaan] by Neela

যখন তোমায় দেখলাম
কথাঃ স্বাগত
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


মন কেন হাসছে
নতুন এক আবেশে
আগে তো কখনই হয়নি এমন
আমি বুঝতে জানিনা
শুধু সবই অজানা
কাল থেকে আসা
কড়িটা ফুটলো কখন??
মেঘেরা যে উড়ছে,
গানটাও ভাল লাগছে
কেন স্বপ্ন বুনছি নতুন করে।।
মন ভাবছে যা ভাবার সে শোনেনা মানা
আমি হারিয়ে যাব নেই যে কোন সীমানা
মেতে উঠি সুরে সুরে কল্প কথায়।।
ভাল লাগছে লাগুক সব নতুন অনুভুবের খোঁজে
আমার পৃথিবীটা গড়ে উঠছে অপরীমেয় সাজে

Ekbar jete de na (একবার যেতে দেনা) [Album:Neelar gaan] by Neela

একবার যেতে দেনা
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সংগীতঃ পলাশ
মুল শিল্পীঃ শাহনাজ রহমুতল্লাহ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

Megh boleche jabo jabo [Robindro Shonghit] (Album:Neelar Gaan) by Neela

Title : Megh boleche jabo jabo [Robindro Shonghit]



মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।
দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই।

Ovinoy (অভিনয়) [Album:Neelar Gaan] by Neela

অভিনয়
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুর ও সঙ্গীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


কখনো একা আমি
কখনো উদাসী
কখনো এই রোদে আমি
কখনো মেঘে ভাসি।
একি আমি কত রকম
করছি অভিনয়
এক চোখে আমার স্বপ্ন ভিজে
অন্য চোখে ভয়।

জোছনাকে খুজে বেড়াই
আধারের মাঝে
রাতের আগেই দিনের গল্প
ভেসে যায় সাজে।
চেনা পথে পা বাড়িয়ে
হাটি কোন অচেনায়।
একটু পড়ে থমকে দাড়াই,
ঘোর সে কুয়াশায়।

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

Chokher Aral Holeo (চোখের আড়াল হলেও) By Poppy From The Album Ecche kore Lyrics

Title : Chokher aral holeo (চোখের আড়াল হলেও)
Artist : Poppy (পপি)
Album : Ecche kore (ইচ্ছে করে)

Download : Chokher aral holeo

 চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,

তোমায় আমার মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

 

 Ecche kore (ইচ্ছে করে) এ্যালবামের আরো কিছু গান:

01. Basto shohore

02. Bristy

03. Chokher aral holeo

04. Chondro kotha

05. Ecche kore

06. Hridoyer shob kotha

07. Kane Kane

08. Onek kothai 

09. Tomar sathe jedin

10. Tumi aso bole

 

লিরিক্স নিয়ে পোষ্ট:  Chokher Aral Holeo

লিরিক্সের জন্য ধন্যবাদ: Bhuiyan Nasir

 

 

 

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

Obuj (অবুঝ) By Bappa From The Album The Hit Album 4 Lyrics

Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)

Download : Obujh - Bappa (The Hit Album 4)


অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি 
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে 
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে 
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক 
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি 
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা 
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ 
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

Adharer Kosto (আঁধারের কষ্ট) By Raihan Sharif From The Album Pothchola Lyrics

Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)

Download :Adharer Kosto By Raihan Sharif


সৃষ্টির চোখে বৃষ্টি
পথ চেয়ে তার দৃষ্টি,
মনে তার সংশয় বাঁধা মানে না ।
স্রষ্টার কাছে বায়না
কেনো সে ফিরে আসেনা,
নিয়তির কাছে থেমে যায় কোনো ছলনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।

পথ ভুলে ভেসে যায়
চেনা কোনো ভাবনায়,
কুড়ে কুড়ে হয়ে ছায় নিভে যায় ।
ঝিরিঝিরি কাটেনা
মিথ্যার মোহনায়,
চোখে কেনো ঘুম আসেনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।।

  লিরিক্স কার্টেসি: http://www.firoz.me/

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

Shono Mohajon (শোন মহাজন) By Shunno From The Album Bhaago Lyrics

Title : Shono Mohajon (শোন মহাজন) - (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago

Download : Shono Mohajon


আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!



বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

Itihaas (ইতিহাস) by Artcell Lyrics

Song Title : Itihaas (ইতিহাস)
Artist : Artcell
Album/Film : Onno Shomoy

Download : Itihaas (Shomoy Odristo)

 

 

আজ আমি আলোছায়া, আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল নির্জনে আপোষের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস যাবে না ভাঙা চার দেয়াল।

কুয়াশা ঢাকা স্বপ্ন আমার, খুঁজে ফিরি ধুসর সীমানায়
বদ্ধ ঘরে আলোছায়ায় থমকে থাকি নির্জনতায়।
 
হয়নি পাওয়া কিছু আর শুধুই অন্ধকার
আজ আমিই এক শূন্যতা,
তবুও চেয়ে রই মুক্তির আশায়... শান্তির আশায়...

বিধাতারই একটু ইশারায়
ভেঙে গেছে স্বপ্ন অসহায়,
পথিকের মত খুঁজে ফিরি
পথে পথে করুণা।
সত্য যা দেখ সবই
মিথ্যের মায়াজালে ঘেরা,
আমাদের সাথে ছলনা অদৃষ্টের করা...

Jodi Mon Kade (যদি মন কাঁদে) By Shawon

Song Title : Jodi Mon Kade (যদি মন কাঁদে)
Artist : Shawon (শাওন)
Album/Film : চল বৃষ্টিতে ভিজি

Download : Shawon - Jodi Mon Kade Tumi Chole Esho mp3




যদি মন কাঁদে,
তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়...

যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়...

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়...


লিরিক্স নেওয়া হয়েছে : Humayun Ahmed পেজ থেকে