মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

E Ki Maya (এ কি মায়া) By Tausif Feat Liza Lyrics

শিরোনাম:  E Ki Maya (এ কি মায়া)
কথা: আর এ সুজন
শিল্পী: Liza (লিজা)
অ্যালবাম: Part-1
ডাউনলোড লিংক:  E Ki Maya By doridro.com














এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
 

সোমবার, ৩০ জুলাই, ২০১২

Aushomapto (অসমাপ্ত) By Aurthohin Lyrics

শিরোনাম: Aushomapto (অসমাপ্ত)
ব্যান্ড: Aurthohin (অর্থহীন)
অ্যালবাম: Aushomapto-1














তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে,
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।

পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়,
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার।

আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে,
আমার অবশ শরীর
ক্লান্তি হারায় অধিকার নিয়ে।

সব আলো নিভিয়ে দাও
ঘুমাব আমি আলোর শেষে,
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের।।

তবুও আঁধার শেষে
দেখা দেয় আলো,
অনেক সম্ভাবনার মাঝে
খেলা করে রোদ।

Shoto Asha (শত আশা) By Shunno Lyrics

শিরোনাম: Shoto Asha (শত আশা)
ব্যান্ডঃ শূন্য (Shunno)
অ্যালবামঃ শত আশা (Shoto Asha)
ডাউনলোড লিংক: Shoto Asha




 
 
 
 
 
শত আশা শত আশা
শত আশা শত আশা

কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

শত আশা শত আশা
শত আশা শত আশা

আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে লক্ষ্য খুজতে
চাই

আশাগুলো আজ আলো হয়ে
জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে
নেই কোন পিছু টান নেই কোন বাঁধা

শত আশা শত আশা
শত আশা শত আশা
শত আশা শত আশা

রবিবার, ২৯ জুলাই, ২০১২

Amar Jabar Belay (আমার যাবার বেলায়) By Abid Lyrics

শিরোনাম: Amar Jabar Belay (আমার যাবার বেলায়)
শিল্পী: আবিদ শাহরিয়ার
কথা: রবিন্দ্রনাথ ঠাকুর


ডাউনলোড লিংক:  Amar Jabar Belay

আবিদ শাহরিয়ার














আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।
ভোরের আল মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

বাদল প্রাতের উদাস পাখি ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে।
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে।।
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে বিদায় প্রাতের
উতলাকে পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২

Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়) Lyrics

শিরোনাম: Tomar Chokher Anginay ( তোমার চোখের আঙ্গিনায়)
শিল্পী: স্টীলার

ডাউনলোড লিংক:  Tomar Chokher Anginay

তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।

এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

Mone Mone (মনে মনে) By Neela Lyrics

শিরোনাম: Mone Mone (মনে মনে) 
শিল্পী: নীলা (Neela)


কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।

চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।

আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

রবিবার, ১ জুলাই, ২০১২

She Je Boshe Ache (সে যে বসে আছে) By Arnob Chowdhury

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)














সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার) By Arnob

শিরোনাম: Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার)
অর্ণব (Arnob)














অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে) by Moushumi Bhowmik

শিরোনাম: Ek Ekta Din Baro Eka Lage (এক একটা দিন বড় একা লাগে)
শিল্পী: Moushumi Bhowmik (মৌসুমী ভৌমিক)


এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর,
ভালো করে সকালটা পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা দিন বড় একা লাগে ।।
বিকেলে তোমার সাথে একলা ঘরে,
কি কথা বলবো আমি ভেবে পাই না।
এক একটা দিন বড় একা লাগে!

এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না
এক একটা রাত বড় একা লাগে!

শুক্রবার, ৮ জুন, ২০১২

Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু) by Partho Borua lyrics

শিরোনাম: Dekha Hobe Bondhu (দেখা হবে বন্ধু)
শিল্পী: Partho Borua (পার্থ বড়ুয়া)
ব্যান্ড: সোলস


দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

রবিবার, ২৭ মে, ২০১২

Kobe (কবে) By Nemesis

শিরোনাম: Kobe (কবে)
ব্যান্ড: নেমেসিস (Nemesis)
অ্যালবাম: তৃতীয় যাত্রা
ডাউনলোড লিংক:  Kobe (কবে)













কত কথা ঝরে ছিল এই পথে
তবে এত কথা দিয়ে কি হবে
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারি হয়ে

কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?

আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজ হারিয়ে

তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখব ঘুরে?

কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে

কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারো সুরে

কবে…কবে……
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে……


Lyrics Courtesy: lyricsbanglasong.wordpress.com/

Arshi Nogor (আরশী নগর) by Lalon Geeti

শিরোনাম: Arshi Nogor (আরশী নগর)
কন্ঠ: শাহজাহান মুন্সী (Shahjahan Munshi)
অ্যালবাম: এক জনা
ডাউনলোড লিংক: Arshi Nogor














বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা এক পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।

কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

শনিবার, ১৯ মে, ২০১২

Ami Khola Janala (আমি খোলা জানালা) By Srikanto Acharya

শিরোনাম: Ami Khola Janala (আমি খোলা জানালা) 
শিল্পী: Srikanto Acharya
অ্যালবাম: Shonar meye
ডাউনলোড লিংক: Ami Khola Janala














আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

Ochena Shohore (অচেনা শহরে) by Winning

শিরোনাম: Ochena Shohore (অচেনা শহরে)
ব্যান্ড: Winning (উইনিং)
অ্যালবাম: Ochena Shohore (অচেনা শহরে)

  
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে


এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই ঘুড়ির সাথে
যাবে কোন অচেনা শহরে


কোন এক অচেনা শহরে
ঘুম ভাঙে
সোনালী আলোর রথে
ভেসে আসে সুদূরের ডাক


কোন এক অশান্ত বাতাসে
ডানা মেলে
অপূর্ন স্মৃতির দেয়ালে
বাঁধা পায় জীবনের সুর


উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো


কোন এক অজানা পাহাড়ে
দিন শেষে
ধুসর জীবনের বিবর্তনে
খুঁজে পাই পথেরই শেষ


কোন এক অনন্ত আকাশে
দেখি চেয়ে
হাজার তারার ভীড়ে
মিশে গেছে জীবনের গান


উদাস এই ক্ষনে
ব্যাথা জাগে মনে
কেটে যায় মায়ার বাঁধন
সব ছেড়ে আমি
চলে যাবো কবে যাবো

বুধবার, ৯ মে, ২০১২

Kothay Jabi (কোথায় যাবি) by ZooEL ft Kona

শিরোনাম : কোথায় যাবি [Kothay Jabi]
শিল্পী : জুয়েল, কনা [ZooEL ft Kona]

Download link : Kothay Jabi (Full Song) ZooEL ft Kona












বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।

তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি

এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।

যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।