মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ) By Tutul

Song Name : Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)
Album Name : Je Thake Ankhi Pallabe
Artist : S I Tutul
Movie : Ghetuputro komola (Humayan Ahmed's last movie)

Download : Ami Aj Bhejabo Chokh



আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

Katatare Badha (কাটাতারে বাধা) (From the Album "Hatiar") by PNF Band

কাটাতারে বাধা
কথা:তানভীর চৌধুরী
সুর:পলাশ
ব্যান্ড:পিএনএফ (পলাশ এন ফ্রেন্ডস)
এ্যালবাম:হাতিয়ার


আর কত আমাকে
ভুল দৃশ্য দেখাবে
ভুলের ভয়াল ধোয়াশায়
বোবা স্বপ্ন খোয়া যায়
ধরতে পারিনা আশ্রয়
গিলতে পারিনা কান্না
সময় শেকল হয়ে জড়ায় দুপায়ে...
মগজে- কাটাতারে
এখন বাজায় আমারে...

(কোরাস)

শিকলে
বাধা আছে ইচ্ছে যত
শিকলে
ঢাকা আছে রক্ত ক্ষত
শিকলে
বাধা তুমিও আমার মতো
শিকলে
ক্রিতদাসের দলে।।



আর কত আমাকে
সব মিথ্যে শেখাবে
মিথ্যে মাটিতে গাথা কানে
হেরে যাওয়ার কথা শুনে
গ্রেনেড আমার দুচোখে
এসিড পোড়া বুকে
আমিই বোমার মতো যাই ফেটে
আমার বিস্ফোরনে
প্রেতের আস্ফালনে...


PLAY : http://www.reverbnation.com/pnfband/song/14955814-katatare-badha-from-the-album-hatiar?utm_campaign=opengraph&utm_content=song&utm_medium=link&utm_source=facebook

Set as ur Caller Tunes....

GP-5224147
ROBI-17105064
CCELLL-18004997
AIRTEL-2816499
BL-5344833


https://www.facebook.com/palashNfriends (Official Fan Page)

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

Rajkonna (রাজকন্যা) By Studio58 & Singers Lyrics

Song Name : Rajkonna (রাজকন্যা)
Vocal : Hadi
Lyric & Tune : Hadi
Recording : Stodio58
Album Name : Studio 58 & Singers

Download : Rajkonna - Jamil Iqbal Haadi



রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না

আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা

O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা

চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন

রবিবার, ৭ অক্টোবর, ২০১২

Ja Urey Ja (যা উড়ে যা) By Agoon Lyrics

Song Name : Ja Urey Ja (যা উড়ে যা)
Artist : Agoon
Composer :
Album : Baksher gan

Download : Ja Urey Ja


যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?


কত যে প্রিয়মুখ মানুষের ভিড়ে , বারেবারে ফীরে যাই সেই চেনা ঘরে
যা কিছু ছুঁয়ে যাই সুখটুকু দিয়ে , মনেরই অভিমান যাবে কি ধুয়ে ?
যা উড়ে যা সময়ের ঘুড়িটা , রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা ।


হৃদয়ের শ্রাবণে ফাগুন বিমুখ , মনেরই কোণে অচেনা অসুখ
কেন যে হেরে যাই জীবনের কাছে , আলো আর আঁধারের সবই কি মিছে ?
যা উড়ে যা মনের পাখিটা , জীবন আকাশে দুঃখ ভুলে যা
শত দুঃখের ছেঁড়া পালে শেকড়হীন প্রানে
গগনের চার দেয়ালে জীবনের কি মানে ?

Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics

Song Name : Chera Shopno (ছেঁড়া স্বপ্ন)
Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1


Download : Aurthohin - Chera Shopno


পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ

নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ

পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ

মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ

পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প

পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি

পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ

তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ

চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে

পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২

Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) By Hemlock Society (2012) Lyrics

Song Name : Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) 
Composer : Anupam Roy
Lyricist : Anupam Roy
Singer : Rupam Islam 
Movie Name : Hemlock Society (2012)



ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না |
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |

কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো (দেবো)আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভাল হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান |

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা |

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

 http://kothaosur.blogspot.com/

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

Sukheri Prithibi Sukheri Ovinoi (সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়) By LRB

শিরোনাম: Sukheri Prithibi Sukheri Ovinoi (সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়)
শিল্পী: আইয়ুব বাচ্চু
এল আর বি



সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)

শিরোনাম: keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)
শাহ আব্দুল করিম



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
 ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

Khuje Khuje's Lyrics

Song: Khuje Khuje
Album: Porshi 2
Artist: Porshi n' Arfin Rumey
Lyrics: Anurup Aich
Video Director : Rommo Khan

 Youtube Link:  Khuje Khuje - Porshi & Arfin Rumey

Tomake khuje pai
oi nil akashe,
pai ja khuje
oi misti batashe.

Tumay valobashi
ami valobashi
pete chai aro kase...
aro kase...

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

kopaler oi tip
chokher e kajole,
tumake joria rakbo
premer e achole.

rongdonu ronga noy
noy jorna darhate,
tumar upoma khuji
du'choker tarate.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore,,

tumi ful hoye
surobi chorale,
premer chadore
hridoye jorale.,
daw na tumi
duhaat bariye,
valobasa jete chai
tumake hariye,.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

Khuje Khuje (খুঁজে খুঁজে) By Porshi & Arfin Rumey - Porshi II Lyrics

শিরোনাম: Khuje Khuje (খুঁজে খুঁজে)
অ্যালবাম: Porshi II
শিল্পী: Porshi & Arfin Rumey
কথা: Anurup Aich



তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে
ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

শনিবার, ১৮ আগস্ট, ২০১২

Chupi Chupi (চুপি চুপি) by Kazi shuvo & Porshi Lyrics

শিরোনাম: Chupi Chupi (চুপি চুপি)
অ্যালবাম: সাধা মাটা ২
শিল্পী: কাজী শুভ ও পড়শী (Kazi shuvo & Porshi)



















চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।

কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

Shua Urilore (শুয়া উড়িলরে) by Ghetuptro Komola Lyrics

শিরোনাম: Shua Urilore (শুয়া উড়িলরে)
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
চলচ্চিত্রঃ ঘেটু পুত্র কমলা
শিল্পীঃ এস আই টুটুল/ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি














 
শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

বাপ্পার 'বেঁচে থাক সবুজ' (Beche Thak Shobuj - Bappa Mazumdar) - Eid Album 2012

বাপ্পার 'বেঁচে থাক সবুজ'

আসছে ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের অষ্টম একক ‘বেঁচে থাক সবুজ’। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর সন্তুর রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্থ বড়ুয়া, শঙ্কর শাঁওজাল ও হাসান আবিদুর রেজা জুয়েল। বাপ্পা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনা, এলিটা, সন্দ্বীপন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবালসহ আরও অনেকে। টানা চার বছর পর প্রকাশিত বাপ্পার এই একক অ্যালবামে গান লিখেছেন শংকর শাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস মাসুম, জয় শাহরিয়ার, স্বপীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,  রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবক’টি গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এ অ্যালবামে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।

উল্লেখ্য, বাপ্পার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ প্রকাশ হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে ‘কোথাও কেউ নেই’, ২০০১ সালে ‘ধুলো পড়া চিঠি’, ২০০৩ সালে ‘ছুটি’, ২০০৪ সালে ‘রাত প্রহরী’, ২০০৬ সালে ‘দিন বাড়ি যায়’ ও ২০০৮ সালে ‘সূর্যস্নানে চল’ একক অ্যালবামগুলো প্রকাশিত হয়।



‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের মৌলিক গান গুলো:
  • বেঁচে থাক সবুজ।
  • পাঠ্যসূচি।
  • রোদের খরা।
  • ঘুম আসে না।
  • চোখেরই জলে।
  • লাভ-ক্ষতি।
  • আয় ফিরে আয়।
  • আমি তোমার কে।
  • মন খারাপের পরও।
  • মেঘ হয়ে যাই।
  • পথের পরে। 
।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

অ্যালবাম রিভিউ: এক জীবন-২ (Ek Jibon - 2 Ft. Ayub, Shahid, Rumy) - Eid Album 2012


এবার ঈদের অ্যালবাম ‘এক জীবন-২’



গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতা প্রিয় হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটি সহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শহীদের এ অ্যালবামের নাম ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।

‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

‘এক জীবন-২’ এর ১০ টি গানের লিষ্ট:
  • ১. এক জীবন-২
  • ২. চলো দু'জনে হারাই
  • ৩. সখি তোরা
  • ৪. কর্ণফুলী
  • ৫. যতনে
  • ৬. জেনে নিও
  • ৭. খোল খোল
  • ৮. ধ্রুবতারা
  • ৯. মেয়ে তুমি
  • ১০. পূর্ণতা
এবং একটি Instrumental


।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।